1. live@www.dainiksomoykal.com : সময়কাল : সময়কাল
  2. info@www.dainiksomoykal.com : সময়কাল :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

একসাথে আট জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ঢাকা, ১৩ নভেম্বর:

দেশের আট জেলার জেলা প্রশাসক (ডিসি)কে একযোগে প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রত্যাহারকৃত জেলা প্রশাসকরা হলেন —
চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ সোলায়মান,
মুন্সীগঞ্জের ফাতেমা তুল জান্নাত,
নওগাঁর মোহাম্মদ আব্দুল আউয়াল,
খাগড়াছড়ির এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার,
লক্ষ্মীপুরের রাজীব কুমার সরকার,
চট্টগ্রামের সাইফুল ইসলাম,
নেত্রকোনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান,
এবং কুমিল্লার মো. আমিরুল কায়সার।

তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উপসচিব হিসেবে পদায়ন হয়েছেন।

মোহাম্মদ সোলায়মান → পরিকল্পনা বিভাগ

ফাতেমা তুল জান্নাত → সমাজকল্যাণ মন্ত্রণালয়

মোহাম্মদ আব্দুল আউয়াল → কৃষি মন্ত্রণালয়

এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার → স্বাস্থ্য সেবা বিভাগ

রাজীব কুমার সরকার → সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

সাইফুল ইসলাম → নৌপরিবহন মন্ত্রণালয়

মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান → ভূমি মন্ত্রণালয়

মো. আমিরুল কায়সার → তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

একই প্রজ্ঞাপনে বিভাগীয় কমিশনার পর্যায়েও রদবদল করা হয়েছে।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোকতার হোসেন হয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার,

পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদ হয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার,

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমান হয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার,

আর বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী হয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট