1. live@www.dainiksomoykal.com : সময়কাল : সময়কাল
  2. info@www.dainiksomoykal.com : সময়কাল :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
“আমাকে নয়, জনগণকে সময় দিন”—ধামরাইয়ে এমপি তমিজ উদ্দিনের ব্যতিক্রমী বার্তা ধামরাই উপজেলা চেয়ারম্যান হিসেবে শামসুল ইসলামকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষ ধামরাইয়ে জমি বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে মারধর, দু’জন গ্রেপ্তার 🔴 জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী আর নেই কালামপুরে চেকপোস্টে ধরা পড়ল পিকআপ, সাড়ে ৫২ কেজি গাঁজাসহ আটক ৪ ঢাকা-২০ ধামরাই আসনে এনসিপির শাপলা-কলি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়ননে কৃষিজমির মাটি কাটায় ভেকু–মোটরসাইকেল পুড়িয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা ও স্মারক প্রদান। ধামরাইয়ে নবাগত ইউএনও’র সঙ্গে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ সাভারে তিন ডাকাত গ্রেফতার

ধামরাইয়ে ১৪৭ কেন্দ্র ভিত্তিক কমিটির মতবিনিময় ও জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌরসভার ১৪৭টি কেন্দ্র ভিত্তিক কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার একটি খোলা ময়দানে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
সভায় নির্বাচনী প্রস্তুতি, কেন্দ্রভিত্তিক সাংগঠনিক কার্যক্রম, মাঠ পর্যায়ের সার্বিক পরিস্থিতি ও নেতাকর্মীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তৃণমূলকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখার ওপর জোর দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া ছাত্রদল, যুবদল, বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি তৃণমূল নেতাকর্মীদের ঐক্য, ত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনে সর্বোচ্চ দায়িত্ব পালন করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট