
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে দেবাশীষ চৌধুরীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ঈদ আমাদেরকে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।
দেবাশীষ চৌধুরী দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”